http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

সিরিয়ায় ৪ ছাত্র নিহত, গ্রেফতার ২০০
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পোতে বিশ্ববিদ্যালয়ে হানা দিয়েছে সরকারের সামরিক বাহিনী। সিরিয়ায় অবস্থানরত মানবাধিকার কর্মীরা জানায়, বৃহস্পতিবার আলেপ্পো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সরকার বিরোধী বিক্ষোভের আয়োজন করলে সেখানে হামলা করে সামরিক বাহিনী। এতে ঘটনাস্থলেই চার ছাত্র নিহত হয় ও দুই শতাধিক ছাত্রকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়। আলেপ্পর একজন সরকার বিরোধী আন্দোলনকর্মী তাহের আল আহমেদ জানান, নিরাপত্তাবাহিনী বিক্ষোভরত ছাত্রদের ওপর আক্রমণ চালায়।
বৈরুত থেকে আল জাজিরা সাংবাদিক আমিন জানান, নিরাপত্তাবাহিনী বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক ধরপাকড় চালিয়েছে।
সরকার বিরোধীরা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে নিহত ছাত্রদের মৃতদেহ, তাদের রক্তাক্ত পোশাকের ছবি দিয়েছে। সে সময় সেনাবাহিনী একটি ছাত্রাবাস জ্বালিয়ে দেয়। ছাত্ররা সেই জ্বলন্ত ছাত্রাবাসের ছবিও দিয়েছে।
সেনা সদস্যরা প্রায় পাঁচ ঘণ্টা ধরে হামলা ও তল্লাশি চালায়। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এই সহিংসতায় প্রায় ২৮ জন ছাত্র আহত হয়েছে।