http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

রাশিয়া ও পাকিস্তানে বোমা হামলা : নিহত ৩৭
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল শুক্রবার সকালে পাকিস্তানে আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত বাজাউর এলাকায় একটি পুলিশ তল্লাশি চৌকিতে আÍঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন। 
আল-জাজিরা টেলিভিশনের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে জানানো হয় পুলিশকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
পাকিস্তানি কর্মকর্তারা জানান, গতকাল সকালে বাজাউরের খার শহরে জনাকীর্ণ একটি বাজারের কাছে পুলিশের তল্লাশি চৌকিতে ওই হামলার ঘটনা ঘটে। এতে আটজন আধা সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৭ জন নিহত হয়। আহত হয় ৪০ জন বেসামরিক লোক ও পুলিশ কর্মকর্তা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশঙ্কা করছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।
এদিকে, রাশিয়ার গোলযোগপূর্ণ দাগেস্তান এলাকার পুলিশের একটি থানায় গত বৃহস্পতিবার গভীর রাতে শক্তিশালী দুটি বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
অপরদিকে, জাতীয় সন্ত্রাসবিরোধী সংস্থার বিবৃতির বরাত দিয়ে একটি রুশ বার্তা সংস্থা জানায়, গতকাল রাতে কাগজপত্র পরীক্ষার জন্য পুলিশ একটি গাড়িকে থামালে সেখানে প্রথম বোমার বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর দ্বিতীয় বোমা বিস্ফোরণ ঘটে। এ হামলায় থানার নিকটবর্তী একটি গ্যাস পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয় বলে ওই বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
একটি আইন প্রয়োগকারী সংস্থার দেওয়া তথ্য অনুসারে, পৃথক ওই দুটি হামলায় প্রায় ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়। তবে, স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে লাইফনিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, এ ঘটনায় ১৭ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছে।

হট নিউজ -এর সকল খবর