http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

কর্ণফুলী পানি বিদ্যুৎ প্রকল্প কেন্দ্রে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে
    A+ A A-

কাগজ ডেস্ক : বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা প্রায় চার ফুট বৃদ্ধি পেয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন প্রায় ৩৫ মেগাওয়াট বেড়েছে বলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ প্রকল্প সূত্রে জানা গেছে।
গত দু’সপ্তাহ আগে অনাবৃষ্টির কারণে হ্রদে পানির উচ্চতা ৭২ এমএসএলে নেমে এসেছিল। ওই সময় সচল চারটি ইউনিটের মধ্যে দুটি বন্ধ রেখে অপর দুটি ইউনিট রেশনিং পদ্ধতিতে চালিয়ে ৫০ থেকে ৫৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছিল। টানা কয়েকদিনের বর্ষনে বর্তমানে রুলকার্ভ অনুযায়ী হ্রদে পানি বৃদ্ধি পেয়ে ৭৬ দশমিক ৮৭ এমএসএলে দাঁড়িয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার তিনটি ইউনিটে ৯৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। কেন্দ্রের সচল চারটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১৮০ মেগাওয়াট হলেও পানির অভাবে ইউনিটগুলো চালানো সম্ভব হচ্ছেনা। অপর তিন নম্বর ইউনিটটি ২০০৮ সাল থেকে যান্ত্রিক ত্র“টির কারণে বন্ধ রয়েছে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ প্রকল্প সূত্র জানিয়েছে।

হট নিউজ -এর সকল খবর