http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

কায়রো ও আলেক্সান্দ্রিয়ায় গণ-বিক্ষোভ
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : অবাধ নির্বাচন ও ক্ষমতাসীন সেনা পরিষদের পদত্যাগের দাবিতে গত শুক্রবার মিশরের হাজার হাজার নাগরিক রাজধানী কায়রো ও আলেকজান্দ্রিয়া শহরে বিক্ষোভ মিছিল করেছে। কয়েক হাজার বিক্ষোভকারী রাজধানীর ঐতিহাসিক তাহরির স্কয়ারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আব্বাসিয়া স্কয়ার এলাকায় জড়ো হয়। আলেক্সান্দ্রিয়া শহরের কেন্দ্রস্থলেও অন্ততঃ দু হাজার প্রতিবাদী সমবেত হয়। 
আব্বাসিয়া স্কয়ার এলাকায় গত সপ্তাহর সংঘর্ষের প্রতিবাদে শুক্রবারের এসব সমাবেশের ডাক দিয়েছে দেশটির কয়েকটি রাজনৈতিক দল। শুক্রবারও একদল প্রতিবাদী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঁটা তারের বেড়া তুলে দেয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে পানি-কামান ব্যবহার করে। অন্যদিকে প্রতিবাদীরা জবাব দেয় পাথর ছুঁড়ে। গত বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে সামরিক সরকার বিরোধী ও প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষিত প্রার্থীদের সমর্থক বিক্ষোভকারীদের সাথে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের সংঘর্ষে অন্ততঃ বিশ জন নিহত হয়। আর মাত্র তিন সপ্তাহ পর মিশরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
বিক্ষোভকারীরা বলছেন, তারা নির্বাচনে সামরিক সরকারের পক্ষের প্রার্থীকে জিতিয়ে দেয়ার জন্য কারচুপি হতে পারে বলে আশঙ্কা করছেন। অন্য অনেকে বলছেন, সামরিক সরকার বেসামরিক সরকারের কাছে পুরোপুরি ক্ষমতা হস্তান্তর করবে বলে তারা বিশ্বাস করেন না। নির্বাচন কমিশন দুর্নীতিবাজ লোকদের নিয়ে গঠন করা হয়েছে বলে অনেকেই অভিযোগ করছেন।
মিশরে আগামী ২৩ ও ২৪ মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রথম দফার নির্বাচনে কেউ বিজয়ী না হলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে ১৬ ও ১৭ ই জুন দ্বিতীয় দফা ভোট-লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মে অথবা জুন মাসের শেষে ক্ষমতাসীন সেনা পরিষদ বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে প্রতিশ্র“তি দিয়েছে।