

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি সাংবাদিকদের বলেছেন, ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে বাগদাদে যে আলোচনা হওয়ার কথা রয়েছে তেহরান তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে তিনি আলোচনার নতুন কাঠামো নির্ধারণের জন্য উভয় পক্ষের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, পরবর্তী পদক্ষেপ কি হবে সে পরিকল্পনা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উভয় পক্ষের বিশেষজ্ঞদের নির্ধারণ করতে হবে এবং পারস্পারিক আস্থা বৃদ্ধির পরিবেশ তৈরি করতে হবে।
সালেহি বলেন, বাগদাদ বৈঠকে অংশগ্রহণকারী পক্ষগুলো এ আলোচনা অব্যাহত রাখার এবং সংকট নিরসনের লক্ষ্যে ‘বাস্তব পদক্ষেপ’ গ্রহণ করবে। পশ্চিমা শক্তিগুলো ইরানের পরমাণু ইস্যুকে তেহরানের ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেছেন,এ সবের ইতি টানতে হবে। পশ্চিমা দেশগুলো এবং তেহরানকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরাজমান মত পার্থক্য দূর করতে হবে। গত ১৪ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুল শহরে রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী এবং ইরানের মধ্যে প্রথম দফা বৈঠক হয়।
উভয়পক্ষ এ বৈঠককে সফল ও গঠনমূলক হিসেবে স্বাগত জানিয়েছে এবং চলতি মাসের ২৩ তারিখে ইরাকের রাজধানী বাগদাদে দ্বিতীয় দফা বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে।

