http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

চীনা যৌথ প্রতিষ্ঠানে বিদেশী কোম্পানির ভাগ ৪৯ শতাংশ
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : চীনের কর্তৃপক্ষ বন্ড পেপার নিয়ে ব্যবসা করা চীনা যৌথ প্রতিষ্ঠানে বিদেশী কোম্পানির অংশগ্রহণের মাত্রা ৪৯ শতাংশ পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে। তাছাড়া, এ সব যৌথ বিনিয়োগ কোম্পানিগুলিকে পণ্য ও শেয়ার নিয়ে ফিউচার্স লেন-দেন করার সুযোগ দেওয়া হবে। এ সম্বন্ধে বেজিংয়ে উচ্চপদস্থ মার্কিনী প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে গত শুক্রবার জানিয়েছে “রয়টার” সংবাদ এজেন্সি। আশা করা হচ্ছে যে, এ সব ব্যবস্থা চীনের আর্থিক বাজারে বিদেশী কোম্পানির কার্যকলাপ প্রসার করবে।
তা চীনের শেয়ার বাজারের বৈচিত্র্যকরণ ও উদারনৈতিকরণের দিকে আরও এক পদক্ষেপ হবে, এজেন্সির সংলাপী মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মাঝে র্স্ট্যাটেজিক ও অর্থনৈতিক সংলাপের সময়ে। এ সংলাপের পরবর্তী রাউন্ড বেজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে ৩রা-৪ঠা মে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি তাছাড়া আরো বলেছেন যে, চীন রপ্তানির ঋণের বিনিয়োগের ব্যবস্থার সংস্কার গ্রীষ্মকালে শুরু করতে সম্মত হয়েছে।
তাছাড়া বেজিং সাহায্য করতে প্রস্তুত, যাতে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি শেয়ার বাজারে নথিভুক্ত অন্যান্য আন্তর্জাতিক কোম্পানিগুলিতে গৃহীত মানে অংশীদারদের মুনাফার অংশ দিতে শুরু করে।

হট নিউজ -এর সকল খবর