http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

সিরিয়ায় পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে : হোয়াইট হাউজ
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজের প্রতিনিধি জে কারনি ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় পরিস্থিতি মীমাংসার সমস্যা নিয়ে রাশিয়ার সাথে আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। 
তিনি উল্লেখ করেন যে, রাষ্ট্রসঙ্ঘ ও আরব রাষ্ট্র লীগের বিশেষ প্রতিনিধি কোফি আননের দ্বারা প্রস্তাবিত সিরিয়ায় শান্তিপূর্ণ মীমাংসার পরিকল্পনা এখনও পর্যন্ত বাস্তবায়িত করা সম্ভব হয় নি। সেইজন্য মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে শরিকদের সাথে সিরিয়া সম্পর্কে পরামর্শ করতে চায়. কারনি বলেন, “অবশ্যই, এ সব আলাপ-আলোচনায় রাশিয়ার অংশগ্রহণ অনুমিত”। সম্প্রতি সিরিয়ায় একদল পর্যবেক্ষককে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য। এইভাবে, আন্তর্জাতিক জনসমাজ চেষ্টা করছে “আরব্য বসন্তের” ঢেউয়ে সিরিয়ায় দেখা দেওয়া সশস্ত্র সঙ্ঘর্ষ বন্ধ করার, যার ফলে, রাষ্ট্রসঙ্ঘের তথ্য অনুযায়ী, প্রায় ৯ হাজার জন নিহত হয়েছে।