http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

মুল্যস্ফীতি এক অংকের ঘরে নেমেছে
    A+ A A-

কাগজ ডেস্ক : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানায়, দেশে এক বছর পর মূল্যস্ফীতি এক অংকের ঘরে নেমে এসেছে। এপ্রিল মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারী) মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মার্চ মাসে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ১ শতাংশ।
শনিবার রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক শাজাহান আলী মোল্লা গতকাল আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, চাল ও চাল চাতীয় দ্রব্য, মসলা ও অন্যান্য খাদ্য সামগ্রীর দাম কমার কারণে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমেছে।গত এক বছরে (মে ১১-এপ্রিল ১২) গড় মুল্যস্ফীতির হার দাড়িয়েছে ১০.৮৬ শতাংশ। আগের বছর একই সময়ে (মে ১০-এপ্রিল ১১) তা ছিল ৮.৫৮ শতাংশ। এপ্রিল মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ১২ শতাংশ। মার্চে তা ছিল ৮ দশমিক ২৮ শতাংশ।
আর খাদ্য বহিভূর্ত খাতে মার্চে ১৩ দশমিক ৭৭ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে, মার্চে যার হার ছিল ১৩ দশমিক ৯৬ শতাংশ।