http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

যাত্রীদের সেবা দিতে না পারলে মন্ত্রীত্ব আমি চাইনা : নৌ মন্ত্রী
    A+ A A-

কাগজ ডেস্ক : নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, শেখ হাসিনার আমলে যাত্রীদের সেবা দিতে পারবো না সেই মন্ত্রীত্ব আমি চাইনা।
দক্ষিণবঙ্গের মানুষকে জিম্মি করা যাবেনা। বাংলার মানুষ সুখ শান্তিতে থাকুক শেখ হাসিনা সরকারের মন্ত্রীদের এটাই প্রতিজ্ঞা। ২কোটি টাকা রাজস্ব আদায়ের পরিবর্তে ২ কোটি মানুষের সেবা দেয়া ভালো। অযৌক্তিকভাবে কোন কিছুই করা যাবে না। কোন ক্রমেই কারো কাছে জিম্মি হতে পারবেনা জনগণ।
সরকারের সিদ্ধান্ত যারা মানবেনা প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবহা নেয়া হবে। তিনি আরো বলেন, মাওয়া নতুন এই ঘাট চালু হলে সাধারণ মানুষের দূর্ভোগ কমবে। যারা আজ ধর্মঘট করছে তারা এই রাস্তা দিয়ে চলাচল করেনা। একটি মহল এই কাজের পথে বাধা হয়ে দাড়াচ্ছে।এই আওয়ামীলীগ সরকারের আমলে তা হতে দেয়া যাবেনা।প্রয়োজনে যাত্রীদের কাছ থেকে কোন ইজারা বাবদ টাকা নেয়া হবেনা। আমরা কারো কাছেই মাথানত করবোনা। এই ঘাটকে সচল করার জন্য যেকোনো বব্যস্থা নিতে হয় প্রয়োজনে তাই নেয়া হবে। তিনি আজ শনিবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় নতুন লঞ্চঘাটের নবনির্মিত পার্কিং ইয়ার্ড উদ্বোধনকালে এ কথা বলেন।
নৌ-পরিবহন মন্ত্রালয়ের সচিব মো আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে নতুন লঞ্চঘাট ও পার্কিং ইয়ার্ড উদ্বোধন অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন,নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটন, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ড.মো: শামছুদ্দোহা খন্দকার,জেলা পুলিশ সুপার সাহাবুদ্দিন খান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম মাহফুজুল হক প্রমুখ।

হট নিউজ -এর সকল খবর