

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকায় গত রোববার নিরাপত্তা বাহিনীর গাড়িবহরের ওপর জঙ্গি হামলায় নয় সেনা ও তিন তালেবানপন্থী যোদ্ধা নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিরা ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহের কাছে একটি এলাকায় ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির গাড়িবহরের ওপর রকেট ছোড়ে। সেনারা পাল্টা গোলা ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের ঘটনায় নয় সেনা নিহত হয়েছে।
মিরানশাহ থেকে পাঠানো খবরে বলা হয়, সংঘর্ষে কমপক্ষে তিন জঙ্গি নিহত হয়েছে। সেনাদের বিবৃতিতে অবশ্য জঙ্গিদের মধ্যে অনেকে হতাহত হয়েছে বলে উল্লেখ করা হয়। স্থানীয় সাংবাদিকেরা জানান, আহত সেনাদের বিমানে করে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরের সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। গত শনিবার একই অঞ্চলে মার্কিন ড্রোন হামলায় ১০ জঙ্গি নিহত হওয়ার মাত্র এক দিন পরই এ সংঘর্ষের ঘটনা ঘটল।

