http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

ফ্রাঁসোয়া ওলান্দ ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : সমাজতান্ত্রিক দলের প্রার্থী ফ্রাঁসোয়া ওলান্দ ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে তিনি পরাজিত করেছেন বিরাট ব্যবধানে। গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটে ওলান্দ পেয়েছেন ৫১ দশমিক ৭ শতাংশ ভোট। এ নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোটার অংশগ্রহণ করেন। হার স্বীকার করে নিয়ে মধ্য ডানপন্থী সারকোজি ইতোমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন ওলান্দকে।
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন সোস্যালিস্ট পার্টির ফ্রাসোয়া হলান্দে। ১৭ বছর পর তিনিই দেশটির প্রথম সোস্যালিস্ট প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ হয়। এতে হলান্দে ৫২ শতাংশ ও সারকোজি ৪৮ শতাংশ ভোট পান।
১৯৯৫ সালে ফ্রাসোয়া মিতেরেন্দের পর হলান্দে ফ্রান্সের প্রথম সোস্যালিস্ট প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। জয়ের পর হলান্দে নিজ শহর তুলিতে এক বক্তব্যে বলেন, ‘আমি সবার প্রেসিডেন্ট। এখন থেকে ফ্রান্স এক এবং আমাদের লক্ষ্যও এক। আমরা কখনো আলাদা হবো না।’
এদিকে নির্বাচনে হারলে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা বলেছেন সারকোজি। দলের নেতাকর্মীদের এক সাথে কাজ করার আহ্বান জানান তিনি। আলজাজিরার সাংবাদিক জেকি রল্যান্ড প্যারিস থেকে জানান, চূড়ান্ত ফলাফল না পাওয়া গেলেও হলেন্দের বিজয় নিশ্চিত।