http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

আইনজীবী ভবন থেকে বেরিয়ে আসলেন বিএনপি নেতারা
    A+ A A-

কাগজ ডেস্ক : হাইকোর্টে আইনজীবী সমিতির ভবনে রাতভর অবস্থান করার পর অবশেষে বিএনপি নেতারা একে একে জনসম্মুখে বেরিয়ে আসছেন।
সোমবার সকাল নয়টার দিকে সুপ্রিম কোর্টের ৩৩৫ নম্বর কক্ষে দেখা গেছে বিএনপির নেতা মির্জা আব্বাস, রুহুল কুদ্দস তালুকদার দুলু, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ। এই কক্ষটি অ্যাড. মহিউদ্দিন আহমেদের।
এছাড়া ৪১১ নম্বর কক্ষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, নাজিম উদ্দিন আলম, সুলতান সালাউদ্দিন টুকুকে দেখা গেছে।
এদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ্যানী বললেন, ‘সরকার আমাদের অবরুদ্ধ করে রেখেছে। এ কারণে আমরা কৌশলে এখানে আসতে বাধ্য হয়েছি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আর কিছুক্ষণের মধ্যেই মির্জা ফখরুল এখানে আসবেন।’
এরপর বিএনপি নেতারা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদিনের ২৩০ নম্বর কক্ষে যান। এখন সেখানে তারা অবস্থান করছেন।
এর আগে রোববার বিকেল তিনটার পর থেকে বিভিন্ন কৌশলে তারা আইনজীবী সমিতির ভবনে ঢুকে পড়েন বলে সূত্র জানায়।
হরতালের সময় ককটেল বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে শাহবাগ ও তেজগাঁও থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটিতে জামিন নিতে তারা আদালতে হাজির হয়েছেন।