http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

৩ দিনের রিমান্ডে বিএনপি নেত্রী রেহানা
    A+ A A-

ঢাকা অফিস : আদালত গতকাল সোমবার সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় বিএনপির নেতা রেহানা আক্তার ডলিকে তিন দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন। মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ রিমান্ড মঞ্জুর করেন।
কারাগারে চিকিৎসা শেষে গতকাল সোমবার রেহানাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে রিমান্ডে নেয়ার আদেশ দেন। বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় দলের ডাকা দ্বিতীয় দফা হরতালের সময় ২৯ এপ্রিল সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ঘটে। ওই রাতেই এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হীরেন্দ্রনাথ প্রামাণিক বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, আমানুল্লাহ আমান, আবদুস সালাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি (এলডিপি) অলি আহমদসহ ২৮ জনকে আসামি করা হয়।
গত ৩০ এপ্রিল শাহবাগ থানা-পুলিশের পরিদর্শক বিপ্লব কুমার শীল তাকে জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। কিন্তু ওই দিন তিনি অসুস্থ থাকায় আদালত তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার সুস্থতা সাপেক্ষে আবেদনটি শুনানির জন্য রাখেন।