

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি সামরিক বন্দিশিবির থেকে গোপনে বন্দিদের মুক্তি দেয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। গত দু’বছরে পারওয়ান বন্দিশিবির থেকে ২০ জন আফগান বন্দিকে মুক্তি দেয়া হয়েছে বলে সোমবার কাবুলস্থ মার্কিন দূতাবাস স্বীকার করেছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে এ খবর প্রকাশিত হওয়ার পর বন্দিদের মুক্তি দেয়ার কথা স্বীকার করা হলো।
তালেবানদের সঙ্গে সংহতি গড়ে তোলার উদ্দেশ্যে এ সব বন্দিকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন দূতাবাসের মুখপাত্র গাভিন সান্ডওয়াল। তিনি আরো বলেন, তালেবান কমান্ডারদের সঙ্গে মার্কিন সেনা কর্মকর্তাদের আলোচনার পর আফগান বন্দিদের মুক্তি দেয়ার কার্যক্রম শুরু হয়। এর আগে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, “কিউবার গুয়ানতানামো বে এবং আফগানিস্তানের পারওয়ান কারাগার থেকে বন্দি মুক্তি দেয়ার জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন পড়ে না এবং তা গোপনেই করা যায়। আলাপ-আলোচনার মধ্য দিয়ে আফগানিস্তান যুদ্ধের ইতি টানার লক্ষ্যে বন্দিদের এ ভাবে মুক্তি দেয়া হচ্ছে। আফগান যুদ্ধ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, তার সমাপ্তি টানা এখন ওবামা প্রশাসনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দেখা দিয়েছে।”
আফগানিস্তানে বর্তমানে প্রায় এক লাখ ৩০ হাজার বিদেশী সেনা রয়েছে। তা সত্ত্বেও দিন দিন সেখানে সহিংসতা এবং নিরাপত্তাহীনতা বাড়ছে। ২০১৪ সালে আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের সরিয়ে আনার কথা রয়েছে। তার আগে আলোচনার মাধ্যমে যুদ্ধের ইতি টানার লক্ষ্যে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

