http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

আফগানিস্তানে ফরাসি সেনা প্রত্যাহার হলে আফগান বাহিনী দায়িত্ব নিতে পারবে
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তান থেকে আগেভাগে ফরাসি সেনা প্রত্যাহার করা হলে আফগান বাহিনী নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে। ফরাসি নির্বাচনে সমাজবাদী নেতা ফ্রাসোঁয়া ওঁলান্দ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ধারণা করা হচ্ছে তিনি আফগানিস্তান থেকে আগেভাগে সেনা প্রত্যাহার করতে পারেন। 
এ বিষয়ে এখনো ফ্রান্সের পক্ষ থেকে সরকারিভাবে কোনো ঘোষণা দেয়া হয়নি। আফগানিস্তানে সেনা সরবরাহকারী দেশ হিসেবে ফ্রান্সের অবস্থান পঞ্চম এবং দেশটি আফগানিস্তানে তিন হাজার চারশ’ সেনা মোতায়েন করেছে। এর বেশিরভাগই রাজধানী কাবুলের উত্তর-পূর্বে কাপিসা প্রদেশে মোতায়েন রয়েছে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ওঁলান্দ আফগানিস্তান থেকে সেনা ফেরত আনার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। সে সময় তিনি বলেছেন, এ বছরের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা ফেরত আনা হবে। তার ঘোষণা অনুযায়ী তিনি যদি ব্যবস্থা নেন তাহলে ন্যাটো ঘোষিত সময়ের চেয়ে দু’বছর আগে ফ্রান্স আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবে। ২০১৪ সালের মধ্যে ন্যাটো জোট সব সেনা ফেরত নেয়ার অঙ্গীকার করেছে।
ওঁলান্দ গত সপ্তাহে বলেছেন, “২০১২ সালের মধ্যে সব ফরাসি সেনা প্রত্যাহার করা হবে সঠিক কাজ।” তবে তিনি বলেছেন, আফগানিস্তানে যাতে নিরাপত্তা শূন্যতা সৃষ্টি না হয় সেজন্য ন্যাটোর সঙ্গে সমন¦য় করে কাজ করা হবে। ওঁলান্দের এ ঘোষণার পরিপ্রেক্ষিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মোহাম্মাদ জহির আজিমি বলেছেন, “কোনো একক দেশের সিদ্ধান্তের চেয়ে তাদের কাছে ন্যাটোর অবস্থান অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

হট নিউজ -এর সকল খবর