

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
কাগজ ডেস্ক : গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন¦য়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওয়ান্ডারল্যান্ডের জায়গা নিয়ে রুল জারির পাশাপাশি অন্তর্বতীকালীন নির্দেশনা দেন। হাইকোর্ট উচ্ছেদ করা গুলশানের বিনোদন কেন্দ্র ওয়ান্ডারল্যান্ডের জায়গাকে পাবলিক পার্ক হিসেবে সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। রুল শুনানি না হওয়া পর্যন্ত ওই জায়গা অন্য কাউকে ইজারা না দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত ওই জায়গায় বর্তমানে চলমান উচ্ছেদ কার্যক্রম একদিনের জন্যও বন্ধ না করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ও সিটি করপোরেশনের প্রতি নির্দেশ দিয়েছেন।
৫ মে গুলশানে ওয়ান্ডারল্যান্ডের স্থাপনা উচ্ছেদ করার পর সেখানে পাঁচতারা হোটেল নির্মাণ করা হচ্ছেÑএমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান।
জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মনজিল মোরসেদ রিটটি দায়ের করেন। রিটে পূর্তসচিব, ভূমিসচিব ও রাজউক চেয়ারম্যান, ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের প্রশাসককে বিবাদী করা হয়েছে। আদালত দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন।

