http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

ইন্দোনেশিয়ায় বিমান নিখোঁজ
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ৫০ জন আরোহী নিয়ে একটি রাশিয়ার বিমান নিখোঁজ হয়েছে। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছে গত বুধবার পরীক্ষামূলক উড্ডয়নের পরপরই বিমানটি নিখোঁজ হয়। ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ বলছে, দুপুরে জাকার্তার দক্ষিণে মাউন্ট সালাক আগ্নেয়গিরির পাশ দিয়ে ছয় হাজার ফুট উচ্চতায় উড়ার সময় বিমানটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।
পরিবহণ মন্ত্রণালয়ের মুখপাত্র বামবাং এরভান বলেন, বিমানটি ১০ হাজার ফুট উচ্চতায় ছিল এবং সেটি ছয় হাজার ফুট উঁচুতে নেমে আসার অনুমতি চেয়েছিল।
তিনি বলেন, “শেষ কথা হয় যখন তারা তারা ১০ হাজার ফুট উঁচু থেকে ছয় হাজার ফুট উঁচুতে নেমে আসতে চেয়েছিল। দুপুরের দিকে বিমানটি প্রথম ফ্লাইট নিয়ে বিমানবন্দরে ফিরে এসেছিল। কিন্তু দ্বিতীয়বার উড্ডয়নের পর সেটি যোগাযোগ হারিয়ে ফেলে।”
রাশিয়ার সুখই সুপারজেট ১০০ মডেলের ওই বিমানে আরোহীদের মধ্যে ইন্দোনেশিয়ার ব্যবসায়ী, রুশ দূতাবাসের কর্মকর্তা ও সাংবাদিকরা ছিলেন। সুকোই বিমানের ইন্দোনেশিয়ান এজেন্ট পিটি ট্রিমার্গা রেকাটামা এক সংবাদ সম্মেলনে বলেন, জাকার্তায় রাশিয়ান দূতাবাসের সর্বশেষ হিসাব অনুযায়ী, বিমানে ৪২ জন যাত্রী ও আট জন ক্রু ছিল।