http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

৫ বছরের জন্য সংসদ সদস্য হওয়ার অযোগ্য হতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সুপ্রিম কোর্ট বলেছে, আদালত অবমাননার দায়ে প্রধানমন্ত্রী ইউসুফ রেজা গিলানিকে পাঁচ বছরের জন্য সংসদ সদস্য হওয়ার অযোগ্য হিসেবে ঘোষণা করা যেতে পারে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরুর জন্য সুইজারল্যান্ডে চিঠি লেখার বিষয়ে আদালতের নির্দেশ না মানায় গিলানিকে দোষী সাব্যস্ত করেছে সুপ্রিম কোর্ট। আদালত অবমানার দায়ে গিলারি বিরুদ্ধে দেয়া ৭৭ পৃষ্ঠার রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। 
গত ২৬ মার্চ আদালত যখন গিলানির বিরুদ্ধে এ রায় দেয় তখন তাকে এক মিনিটের কম প্রতীকি কারাদণ্ড দেয়া হয়েছিল। সে সময়ে আদালতের সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছিল, গিলানিকে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা হতে পারে। সাত বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চ শুনানির সময় উত্থাপিত আলামতগুলোর বিস্তারিত বিশ্লেষণ করেছে এবং গিলানিকে অভিযুক্ত করার কারণগুলো তুলে ধরেছে।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সাদেক ওসমানি বলেছেন, পাকিস্তান সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকারকে এখন গিলানির বিষয়টি পাকিস্তানে নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে।
গিলানি গতকাল থেকে ব্রিটেনে পাঁচ দিনের সফর শুরু করেছেন। আদালতের রায়ের জের ধরে বিরোধীদলগুলো পদত্যাগের দাবিকে নাকচ করে দিয়েছেন ইউসুফ রেজা গিলানি। তিনি বলেছেন, একমাত্র পাকিস্তান সংসদের স্পিকার তার ভাগ্য নির্ধারণ করতে পারেন। পাকিস্তানে আইন অনুযায়ী, গিলানিকে অযোগ্য ঘোষণার জন্য স্পিকার ৩০ দিন সময় পাবেন এবং এরপর নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আরো ৯০ দিন সময় পাবে।
সুপ্রিম কোর্টের এ বিস্তারিত রায়- পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বাধীন সরকার এবং বিচার ব্যবস্থার মধ্যে যে অচলাবস্থা দেখা দিয়েছে তা আরও বাড়িয়ে তুলবে বলে বিশ্লেষকরা মনে করছেন।