http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

ন্যাটো ৬ বেসামরিক আফগান নাগরিক হত্যার কথা স্বীকার করেছে
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মোতায়েন থাকা ন্যাটো বাহিনী একটি আফগান পরিবারের ছয় সদস্যকে হত্যার কথা স্বীকার করেছে। আফগানিস্তানে ন্যাটো বাহিনীর এক বিবৃতিতে একে অনিচ্ছাকৃত ঘটনা বলে উল্লেখ করা হয়।
খুব শীঘ্রই ন্যাটোর পক্ষ থেকে নিহতদের আÍীয় স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হবে। প্রসঙ্গত, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে ন্যাটোর হামলায় স্থানীয় ছয় আফগান নিহত হয় বলে প্রশাসন জানিয়েছে।