http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

আফগান-মার্কিন চুক্তি বাতিলে ইরান কোনো প্রকার চাপ সৃষ্টি করছে না : তেহরান
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : কাবুলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুল ফাজল জোহরেভান্দ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত সহযোগিতা চুক্তি অনুমোদনে আফগান সিনেটকে ইরান কোনো রকমের চাপ দিচ্ছে না। আফগান সিনেটে এ চুক্তি অনুমোদনের ক্ষেত্রে ইরান বাধা সৃষ্টি করছে বলে খবর প্রকাশের পর ইরানি রাষ্ট্রদূত তা নাকচ করলেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য যেসব দেশ এ চুক্তিকে সমর্থন করে তারাই কেবল ইরানের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। গত সোমবার আফগানিস্তানের কয়েকজন সিনেট সদস্য এবং কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে, কথিত এ সহযোগিতা চুক্তি যাতে সিনেটের অনুমোদন না পায় সেজন্য সংসদের উচ্চকক্ষের প্রতি আহ্বান জানাতে জোহরেভান্দ সিনেট চেয়ারম্যান ফজল হাদি মুসলিমইয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এসব খবর অস্বীকার করে ইরানি রাষ্ট্রদূত বলেছেন, ওই বৈঠকে মার্কিন-আফগান চুক্তির বিষয়ে শুধু ইরানের উৎকণ্ঠার কথা জানানো হয়েছে। স্বাধীন দেশ হিসেবে যে কোনো দেশের সঙ্গে চুক্তি করার অধিকার আফগানিস্তানের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে, যে কোনো কৌশলগত চুক্তি সইয়ের ক্ষেত্রে আঞ্চলিক স্থিতিশীলতার নিশ্চয়তা দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।
এ চুক্তির ভিত্তিতে যদি আফগানিস্তানে স্থায়ী মার্কিন ঘাঁটি স্থাপন করা হয় তবে বিষয়টি কেবল কাবুলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও সতর্ক করেছেন জোহরেভান্দ। আফগান সিনেটের স্পিকারও ইরানের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, আফগান-মার্কিন চুক্তি বাতিলের কথা ইরানের রাষ্ট্রদূত বলেননি।

হট নিউজ -এর সকল খবর