http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

লিবিয়ায় মানবতা বিরোধী অপরাধের দায়মুক্তি বাতিলের আহ্বান
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ায় গত বছর সংগঠিত গাদ্দাফি বিরোধী যুদ্ধে বিভিন্ন গুরুতর মানবতা বিরোধী অপরাধের দায়মুক্তি বিষয়ক আইনের সংশোধন দাবি করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার এক ভাষ্যে সংস্থাটি লিবীয় কর্তৃপক্ষের কাছে এই আহ্বান জানয়।
হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক জো স্টর্ক বলেন, ‘এই আইনের ফলে যারা সেসময় মানব হত্যার মত গুরুতর অপরাধ করেছে তারাও কেবলমাত্র রাজনীতির কারণে পার পেয়ে যাবে। এটি বাছাইকৃত কিছু লোকের বিচারের সংস্কৃতি জিইয়ে রাখবে, যা অতিক্রমের জন্য লিবিয়ার মানুষ কঠোর লড়াই করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি লিবিয়ার বর্তমান সরকার দেশটির তদানিন্তন সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে লড়াইকারী বিদ্রোহীদের পূর্ণ দায়মুক্তি ঘোষণা করে আইন পাস করে। আগামী ১২ মে থেকে বলবৎ হতে যাওয়া এই আইনের ৩৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বিপ্লবের সাফল্য নিশ্চিত করতে বিপ্লবীদের দ্বারা সংঘটিত সামরিক, নিরাপত্তামূলক বা বেসামরিক কর্মকাণ্ডের জন্য কোন সাজা দেয়া যাবে না।
উল্লেখ্য, মানবাধিকার সংগঠনগুলোর মতে ২০১১ সালে গাদ্দাফি সরকার ও বিরোধীদের মধ্যকার সহিংসতায় দু’পক্ষই মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলো।