http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

আদালতেই জুতা ছঁড়ে মারা হলো ব্রেইভিকের দিকে
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : আদালতে বিচার চলাকালেই নরওয়ে হত্যাকাণ্ডের হোতা খুনি অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিকের দিকে জুতা ছুঁড়ে মারলেন সে ঘটনায় এক নিহতের ভাই। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে ব্রেইভিককে আদালতে জিজ্ঞাসাবাদকালে এই ঘটনা ঘটে।
ঘটনার সময় ব্রেইভিকের দিকে জুতা ছুঁড়ে মারা লোকটি আদালতেই ‘তুমি নরকে যাও, তুমি আমার ভাইকে খুন করেছ’ বলে চিৎকার করতে থাকে। এসময় ছুঁড়ে মারা জুতাটি ব্রেইভিকের গায়ে না লেগে তার আইনজীবীর গায়ে লাগে।
উল্লেখ্য, গত বছর জুলাইতে ব্রেইভিক রাজধানী অসলোতে সরকারি ভবনের সামনে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় আট ব্যক্তি নিহত হয়।পরে রাজধানীর অদূরে উটোয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির যুবসম্মেলনে নির্বিচারে গুলি চালিয়ে আরো ৬৯ জনকে হত্যা করে। বর্তমানে ওই মামলায় তার বিচার চলছে।

হট নিউজ -এর সকল খবর