

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
আন্তর্জাতিক ডেস্ক : মিশরের প্রেসিডেন্ট নির্বাচন পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে দেশটির একটি প্রশাসনিক আদালত শনিবার রায় দিয়েছে। এর আগে এ নির্বাচন স্থগিত রাখার যে রায় নিম্ন আদালত দিয়েছিল তা নাকচ করে দিয়েছে এ আদালত। নিম্ন আদালতের রায়ে দাবি করা হয়েছিল, আগামী ২৩ ও ২৪ মে প্রেসিডেন্ট নির্বাচন ঘোষণার বিষয়ে মিশরের নির্বাচন কমিশন নিজ ক্ষমতা লঙ্ঘন করেছে।
অবশ্য কিসের ভিত্তিতে আজকের রায় দেয়া হয়েছে সে বিষয়ে মিশরের বিচার বিভাগের সূত্র এখনো কিছু জানাতে পারেনি। ২০১১ সালে প্রবল গণ অভ্যূত্থানে মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে। এ নির্বাচনের পর বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে প্রতিশ্র“তি দিয়েছি দেশটির ক্ষমতাসীন সামরিক পরিষদ।

