

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রতি মার্কিন সরকারের বিশ্বাসভঙ্গ হয়েছে অনেকদিন আগেই। ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে আমেরিকা হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তানের ভূমিকার কথা। এ বার সেই বন্ধুদের জন্য অবাক জরিমানার ব্যবস্থা করল আমেরিকা। মার্কিন কংগ্রেসে পাকিস্তান সন্ত্রাসবাদ দায়বদ্ধতা বিল আনা হল। সেই বিলে বলা হয়েছে সন্ত্রাসবাদে মদত দিলে পাকিস্তানকে জরিমানা করা হবে! কিন্তু কিভাবে? আসলে পাকিস্তানকে দীর্ঘদিন ধরেই বৈদেশিক সাহায্য দেয় আমেরিকা।
এবার থেকে পাকিস্তানের আইএসআই মদতপুষ্ট জঙ্গিদের হাতে কোনও মার্কিন নাগরিক মারা গেলে জরিমানা বাবদ সেই বৈদেশিক সাহায্য থেকে ৫ কোটি মার্কিন ডলার কেটে নেওয়া হবে। সেই জরিমানার টাকা দেওয়া হবে মৃতের পরিবারকে। সেই সঙ্গে প্রকাশ্য বিবৃতি দিয়েই ওয়াশিংটন জানিয়েছে, আইএসআই-এর মদতে পাকিস্তান জঙ্গিদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে। তালিবান, লাদেনকে যে পাকিস্তান সাহায্য করেছে সে কথাও বলেছেন মার্কিন কংগ্রসের শীর্ষ কর্তা ডানা রোহরাবাচারে।
হক্কানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আইএসআইয়ের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলেও তিনি জানিয়েছে। ভবিষ্যতেও যদি এভাবে জঙ্গিদের প্রত্যক্ষ বা পরোক্ষ সাহায্য করে পাকিস্তান সেক্ষেত্রে সবরকম সাহায্য বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে আমেরিকা।

