

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
কাগজ ডেস্ক : গতকাল রোববার প্রথম প্রহরে নারায়ণগঞ্জে রেলওয়ের কলোনি বেদখল জমি পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযানকালে সরকারি কাজে বাঁধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বাদি হয়ে মামলাটি করেন।
মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ শতাধিক লোককে আসামি করা হয়েছে।
বেদখল জমি পুনরুদ্ধারে নারায়ণগঞ্জে রেলওয়ের কলোনি উচ্ছেদ অভিযানকালে শনিবার পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত হয়।
সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, নাগরিক কমিটির নামধারী উচ্ছৃ´খল ব্যক্তির নির্দেশে পুলিশের ওপর হামলা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
রেল বিভাগ জানিয়েছে, রেলওয়ের স্টেশনগুলো ও রেল লাইনের উভয় পাশে বেদখল করে হওয়া জমি পুনরুদ্ধারে কাজ শুরু করেছে সরকার। ইতোমধ্যে ঢাকা-টঙ্গী পর্যন্ত ‘ক্র্যাস প্রোগ্রাম’ নেওয়া হয়েছে। মগবাজার পর্যন্ত জমি দখলমুক্ত করা হয়েছে।
