

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
কাগজ ডেস্ক : পুলিশ গত শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় দৈনিক ইনডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা নিহত হওয়ার ঘটনায় দায়ী বাসের চালক মফিজুল ইসলামকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মাসুদূর রহমান জানান, তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার পর মোটরসাইকেলে করে ধানমন্ডির ২ নম্বর সড়কে ইনডিপেন্ডেন্ট কার্যালয়ে যাওয়ার সময় মৈত্রী পরিবহনের একটি বাস চাপা দেয় বিভাসকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
একই দিনে শাহবাগ এলাকায় বাসের ধাক্কায় নিহত হন বরিশালের দৈনিক মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক শহীদুজ্জামান টিটু, যিনি স্ত্রীর চিকিৎসা করাতে ঢাকায় এসেছিলেন।
গত শনিবার দুপুর ২টায় রাজারবাগ শশ্মানঘাটে বিভাসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে সকালে ঢাকা রিপোর্টার্র্স ইউনিটিতে (ডিআরইউ) বিভাসের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংবাদকর্মীরা।
জামালপুরের বজরা গ্রামে জন্ম নেওয়া বিভাস তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন। পারিবারিক জীবনে নিঃসন্তান বিভাসের স্ত্রীর নাম তপতী রাণী সাহা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে øাতক ও øাতকোত্তর সম্পন্ন করে তিনি সাংবাদিকতা পেশায় যোগ দেন।
এর আগে গত ৮ জানুয়ারি রাজধানীর কাকরাইল চার্চের সামনে বাসচাপায় নিহত হন দৈনিক আমাদের সময়ের সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক দীনেশ দাস। মেয়েকে স্কুলে দিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন তিনি।
বিভাসের মৃত্যুর ঘটনায় শনিবার বিক্ষোভ ও মানববন্ধন করে তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে ২৪ ঘণ্টা বেঁধে দিয়েছেন সাংবাদিক নেতারা। পাশাপাশি তারা ধানমণ্ডি থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
