http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

ঢাকা আসবে ইউএনএইচসিআর প্রতিনিধিদল
    A+ A A-

কাগজ ডেস্ক : ইউএনএইচসিআরের প্রধান ও হাইকমিশনার আনতোনিও গুইতেরেসের প্রস্তাবে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জটিলতা নিরসনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের একটি প্রতিনিধিদলকে ঢাকা পাঠানোর সুপারিশে সাড়া দিয়ে এ কথা বলেছেন।
গতকাল রোববার তুর্কমেনিস্তানের আশঘাবাদে ওআইসি শরণার্থী বিষয়ক সম্মেলনের সাইডলাইনে তাদের মধ্যে এ বৈঠক হয়। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যেতে দীপু মনি কার্যকর ব্যবস্থা নিতে আনতোনিও গুইতেরেসের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের নিয়ে কথা বলতে বাংলাদেশ জেনেভায় ইউএনএইচসিআরের কার্যালয়ে প্রতিনিধি পাঠাতে পারে অথবা ইউএনএইচসিআর একটি প্রতিনিধিদল ঢাকায় পাঠাতে পারে।’
পররাষ্ট্রমন্ত্রী এ সময় আনতোনিও গুইতারেসের দ্বিতীয় প্রস্তাবে সাড়া দিয়ে বলেন, খুব দ্রুতই এ ব্যবস্থা করলে বাংলাদেশের জন্য ভালো হবে।
২০০৫ সাল থেকে থমকে যাওয়া রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে ইউএনএইচসিআরের ঢাকা অফিসকে নির্দেশনা দেওয়ার জন্যও তিনি ইউএনএইচসিআর কমিশনারের প্রতি অনুরোধ জানান। এ সময় ইউএনএইচসিআর প্রধান বলেন, ‘শরণার্থী বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইউএনএইচসিআরের মতের দ্বৈততা হচ্ছে।’

হট নিউজ -এর সকল খবর