

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।
কাগজ ডেস্ক : গতকাল রোববার এক বিবৃতিতে শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, আমি ড. ইউনূসের নখের যোগ্যও নই বলে ব্যারিস্টার রফিক-উল হক যে মন্তব্য করেছেন, তাঁর সঙ্গে আমি পুরোপুরি একমত। কারণ ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যেভাবে দেশের সাধারণ মানুষের রক্ত শোষণ করেছেন এবং ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, সে যোগ্যতা আমি অর্জন করতে পারিনি, ভবিষ্যতেও এমনটি অর্জন করার সম্ভাবনা নেই।
গত শনিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রবীণ আইনজীবী রফিক-উল হকের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত ও প্রচারিত সংবাদের পরিপ্রেক্ষিতে তিনি এ বিবৃতি দেন।
বিবৃতিতে আরও বলা হয়, ব্যারিস্টার রফিক-উল হক মন্ত্রী হিসেবে আমার ব্যক্তিগত যোগ্যতাকে ড. মুহাম্মদ ইউনূসের নখের সাথে তুলনা করে রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে সরকার তথা জনগণের সম্মানকে যেভাবে তাচ্ছিল্য করেছেন, সে বিষয়ে কোনো ধরনের মন্তব্য করা তাঁর পেশা ও ব্যক্তি মর্যাদার জন্য কোনোভাবেই সম্মানজনক হবে না বলে আমি মনে করি। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথে আমি যে ভূমিকা পালন করেছি, এর সঙ্গে মুহাম্মদ ইউনূসের তুলনা হবে না।

