

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
কাগজ ডেস্ক : পুলিশ গত শনিবার সন্ধ্যার পর বনানীতে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সিলেট হাউজ নামে বাড়ির ফটকে তিনটি ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েছে। কেন্দ্রীয়ভাবে তা মনিটরিং করা হচ্ছে বলেও পুলিশ জানায়।
ওই বাড়িতে বসবাসকারী রফিকুল ইসলাম হিলালী জানিয়েছেন বাড়ির কাউকে না বলেই ক্যামেরাগুলো বসানো হয়। অন্যদিকে পুলিশ বলছে, বিএনপি নেতার পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে পরিবারের নিরাপত্তাহীনতার কথাও বলেন তিনি। এর পরপরই সিসি ক্যামেরা বসালো পুলিশ।
তবে গত বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশের একটি দল ইলিয়াসের বাড়িতে গেলে একে হয়রানি বলে অভিযোগ করেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

