http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

পাকিস্তানে ফেইসবুকের বিরুদ্ধে মামলা
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদ পুলিশ পাকিস্তানে ‘ধর্ম অবমাননা’ সংক্রান্ত অভিযোগে সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকসহ তিনটি ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
গত মঙ্গলবার এনডিটিভির এক খবরে বলা হয়, অতিরিক্ত সেশন জজ কামরান বাশারাত মুফতির নির্দেশে ইসলামাবাদের মারগালা পুলিশ স্টেশন এ মামলা দায়ের করে।
নামোস-ই-রিসালাত আইনজীবী ফোরামের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন মুফতি।
এরপর নামোস-ই-রিসালাত আইনজীবী ফোরাম বিচারক মুফতির আদালতে একটা আবেদন করে মামলা দায়েরে পুলিশকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানান।
রহিম বলেন, “আমরা তিনটি আবেদন করি- এর একটা হলো ‘ইউসুফ’ চলচ্চিত্র প্রচার করায় পায়াম টিভির বিরুদ্ধে, একটা ফেইসবুক ও অন্যান্য তিনটি ওয়েবসাইটের বিরুদ্ধে এবং অপরটি হলো ইসলামাবাদে নারী ও পুরুষ সমকামীদের সমাবেশের আয়োজন করায় মার্কিন দূতাবাসের বিরুদ্ধে।”
অভিযোগকারীদের মধ্যে অন্যতম আইনজীবী রাও আব্দুর রহিম বলেন, পাকিস্তান থেকে ফেইসবুকসহ কয়েকটি ওয়েবসাইটে ধর্ম অবমাননাকারী আধেয় প্রকাশের বিষয়ে এ সংগঠনের পক্ষ থেকে গত বছরের জুলাই মাসে জানানো হয়।
তিনি বলেন, “এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ ও পুলিশকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলেও তারা তাতে গুরুত্ব দেননি। এরপর গত বছরের ২৭ জুলাই ইসলামাবাদ জেলা বারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”