http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

তিন পার্বত জেলায় সড়ক ও নৌপথ অবরোধ
    A+ A A-

কাগজ ডেস্ক : আইন সংশোধন না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) বিচার কার্যক্রম বন্ধ রাখা এবং পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি ও রাঙামাটিতে গতকাল বুধবার ভোর ৬টা হতে ৩৬ ঘণ্টা এবং বান্দরবানে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ডেকেছে।
মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে পিচলাতলা এলাকায় সন্ত্রাসীরা একটি পিকআপ ও একটি জিপে আগুন দেয়। এছাড়া সকালে খাগড়াছড়ি জেলা শহরের ফায়ার সার্ভিস এলাকা, খবংপুড়িয়া ও পানখাইয়াপাড়া সড়কে পিকেটিং করেছে ইউপিডিএফের সদস্যরা।
অবরোধের মধ্যে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকে।

হট নিউজ -এর সকল খবর