

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : ২০১১ সালে বিশ্বে রেকর্ড কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়েছে। চীন এর শীর্ষে ছিল। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ‘আইইএ’ বৃহস্পতিবার জানিয়েছে চীনের কার্বন নির্গমনের হার যুক্তরাষ্ট্র ও ইউরোপকেও ছাড়িয়ে গেছে। প্যারিসভিত্তিক আইইএ জানায়, প্রাথমিক হিসাবে গত বছর কার্বন নির্গমন ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৩১ দশমিক ৬ গিগাটনে পৌঁছেছে। গত বছর বিশ্বে সর্বোচ্চ কার্বন নির্গমনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী চীন। চীনের কার্বন নির্গমনের হার ৯ দশমিক ৩ শতাংশ হারে বাড়ছে। বেশি পরিমাণে কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার করার কারণেই এমন হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
আইইএ’র ওয়েবসাইটে সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ এক বিবৃতিতে বলেছেন, “কার্বন নির্গমণ আরো বেশি মাত্রায় বাড়ার এ ঘটনায় এটি স্পষ্ট যে, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পথ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে।বিজ্ঞানীদের অভিমত, একমাত্র ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমনের পরিমাণ ৪ হাজার ৪শ’ কোটি টনের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলে ওই লক্ষ্য পূরণ করা সম্ভব।
বিজ্ঞানীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এড়াতে এ শতাব্দীতে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হওয়ার বিষয়টি নিশ্চিত করা জরুরি। কার্বন নির্গমন সীমিত রাখতে এ বছর কিয়োটো প্রটোকলে’র মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ২০১৫ সলের মধ্যে নতুন বিশ্ব জলবায়ু চুক্তিতে পৌছাতে ১৮০টিরও বেশি দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

