http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভূমিকম্প
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে গতকাল শুক্রবার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। নিউজিল্যান্ডের ভূমিকম্প সংস্থা জানিয়েছে শহরটির ১০ কিলোমিটার পূর্বে ভূগর্ভের ১১ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
গত বছরের ফেব্র“য়ারিতে এই শহরেই ৬ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প হয়। এতে প্রায় ২শ’ মানুষের মৃত্যুর পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। গত বছরের ভূমিকম্পের পর শহরটিতে হাজারেও বেশি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।