

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!
আন্তর্জাতিক ডেস্ক : গতকাল সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়,তিব্বতের রাজধানী লাসায় গতকাল রোববার আত্মাহুতির উদ্দেশ্যে দুই ব্যক্তি শরীরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অপরজন মারাত্মক দগ্ধ হন। তিব্বতে চীনা শাসনের প্রতিবাদে লাসায় এই প্রথমবারের মতো এ ধরনের আত্মাহুতির ঘটনা ঘটল।
সিনহুয়ার খবরে বলা হয়েছে, লাসার পারগর এলাকার ব্যস্ততম সড়কে এ ঘটনা ঘটে। দুই ব্যক্তি নিজেদের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার দুই মিনিটের মধ্যে পুলিশ তা নিভিয়ে ফেলে। এ ঘটনায় একজন মারা গেছে। অপরজন মারাত্মক দগ্ধ হন।
এ ধরনের আত্মাহুতির ঘটনাকে সন্ত্রাসী ও অপরাধমূলক কার্যক্রম বলে আখ্যা দিয়ে থাকে চীন। তিব্বতের নির্বাসিত নেতা দালাইলামা এ ধরনের আত্মাহুতিতে উসকানি দেন বলে দাবি বেইজিংয়ের।
তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলে কমিউনিস্ট পার্টির রাজনীতি ও আইনবিষয়ক কমিশনের প্রধান হাও পেং জানান, চীনের শাসন থেকে তিব্বতকে মুক্ত করার লক্ষ্যে তিব্বতিদের চলমান কর্মসূচির অংশ হিসেবে ওই দুই ব্যক্তি নিজ নিজ শরীরে আগুন লাগান।
তিব্বতের একটি মানবাধিকার গোষ্ঠী দাবি করেছে, চীনের ছয় দশকের শাসনের প্রতিবাদে ২০১১ সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে ৩৪ ব্যক্তি নিজেদের শরীরে আগুন দিয়েছেন। এর মধ্যে ২৪ জন মারা গেছেন।
