http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!

ভারত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : ভারত গত পাঁচ দিনের মধ্যে সোমবার তৃতীয়বারের মতো বিমান বিধ্বংসী ‘আকাশ’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। উড়িষ্যা উপকূলে ভূমি থেকে আকাশে উৎপক্ষেপণযোগ্য এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ৬০ কেজি ওয়ারহেড বহনে সক্ষম বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘আকাশ’ ২৫ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর আগে গত ২৪ ও ২৫ শে মে বালাসোরের কাছে চণ্ডিপুরে আকাশ ক্ষেপণাস্ত্রের আরো দু’টি পরীক্ষা চালানো হয়। 
সম্পর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত আকাশে ‘রাজেন্দ্র’ নামের অত্যাধুনিক বহুমুখী রাডার ব্যবস্থা বসানো হয়েছে। রাজেন্দ্র রাডারের মাধ্যমে একইসময়ে ৬৪ টি লক্ষ্যবস্তুর ওপর নজর রাখা এবং ১২টি ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করা সক্ষম। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘আকাশ‘কে আমেরিকার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এমআইএম-১০৪ পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সঙ্গে তুলনা করেছেন। ভারত সরকারের ১৯৯০ এর দশকের সমনি¦ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা উন্নয়ন কর্মসূচি’র (আইজিএমডিপি) আওতায় আকাশের উন্নয়ন ঘটানো হয়।