

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সামরিক পর্যবেক্ষকদের সংখ্যা সিরিয়াতে বর্তমানে ২৮০ জনেরও বেশী হয়েছে বলে মিশনের প্রচার দপ্তর থেকে জানানো হয়েছে। সিরিয়াতে সব মিলিয়ে ৩০০ সামরিক পর্যবেক্ষক থাকার কথা। আশা করা হয়েছে যে, রাষ্ট্রসঙ্ঘের মিশন সিরিয়াতে সম্পর্ণ ভাবে জুন মাসের আগে তৈরী হয়ে যাবে। নিজেদের প্রতিনিধিদের এই দলে পাঠানো হয়েছে প্রায় ৪০টি দেশ থেকে।
বর্তমানে মিশনের হয়ে কাজ করছেন ৬৮ জন বিদেশী ও ১১ জন স্থানীয় লোক। মিশনের প্রাথমিকভাবে ম্যান্ডেট রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের কাছ থেকে দেওয়া হয়েছে ৯০ দিনের জন্য-এই বছরের ২০শে জুলাই পর্যন্ত। এই কাজের জন্য ১ কোটি ৬৮ লক্ষ ডলার বরাদ্দ করা হয়েছে।

