http://www.gramerkagoj.com/

আর্কাইভ

ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।

প্রধান সম্পাদক

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

নারী উদ্যোক্তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছে : বাণিজ্য মন্ত্রী
    A+ A A-

কাগজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, মহাজোট সরকার নারী উদ্যোক্তাদের বিশেষ গুরুত্ব দিয়ে সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।
তিনি দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে নারীদের আরো এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, সরকারের পাশাপাশি দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোও নারী উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতা দিচ্ছে।
তিনি গতকাল মঙ্গলবার ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি আয়োজিত ‘বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি-ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড প্রোগ্রেসিভ এ্যাওয়ার্ড-২০১২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
তিনি বলেন, বাংলাদেশে নারীরা ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা নিজেদের দক্ষতারও প্রমাণ দিয়েছেন। দেশের অর্থনীতি শক্তিশালী করতে নারীদের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই।
মন্ত্রী বলেন, দেশ গঠনের কাজে পুরুষদের পাশাপাশি নারীরা যেভাবে এগিয়ে আসছেন, তা প্রশংসনীয়। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এ বিপুল জনগোষ্টিকে পিছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়নের সর্বক্ষেত্রে নারীদের সমান ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাণিজ্য মেলাসহ বিভিন্ন ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দিয়ে যাচ্ছে। নারীদের এ সুযোগকে দক্ষতার সাথে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে দেশের প্রতিটি বিভাগের একজন করে নারী উদ্যোক্তাকে ‘বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি-ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড প্রোগ্রেসিভ এ্যাওয়ার্ড-২০১২’ প্রদান করা হয়।
বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি (বিডব্লিউসিসিআই) এর প্রেসিডেন্ট সেলিমা আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, বিডব্লিউসিসিআই এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সঞ্জিতা আহমেদ।

হট নিউজ -এর সকল খবর