

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্ড প্রদেশে টহল দেয়ার সময়ে গুলিবিদ্ধ হয়ে এক ব্রিটিশ সৈন্য নিহত হয়েছে। দেশটিতে ২০০১ সালে তালেবান বিরোধী মার্কিন আগ্রাসনের পর এ নিয়ে ৪১৬ জন ব্রিটিশ সৈন্য প্রাণ হারাল। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে বলা হয়েছে, গত শুক্রবার নাহার-ই-সিরাজে পায়ে হেঁটে টহল দেয়ার সময়ে ফাস্ট ব্যাটালিয়নের এক সৈন্য গুলি হামলায় আহত হয়। জরুরি চিকিৎসা দেয়া সত্ত্বেও সে মারা যায়।
আফগানিস্তানের হেলমান্ড প্রদেশে ব্রিটেনের প্রায় ৯ হাজার ৫শ’ সৈন্য মোতায়েন রয়েছে। ব্রিটেন ২০১৫ সাল নাগাদ সৈন্য প্রত্যাহার করবে বলে ধারণা করা হ্েচ্ছ।

