http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

অবশেষে ধানমন্ডি থানার ওসি বদলি
    A+ A A-

কাগজ ডেস্ক : অবশেষে সাংবাদিকদের দাবির মুখে ধানমন্ডি মডেল থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে অন্যত্র বদলি করা হয়েছে। শুক্রবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ তাকে ডিএমডির ডেমরা থানায় বদলির আদেশ দেন। ধানমন্ডি থানার নতুন ওসি একই থানার ইন্সপেক্টর (তদন্ত) দ্বায়িত্বে থাকা আনোয়ার হোসেন।
উল্লেখ্য, গত ১১ মে বিকালে দৈনিক ইন্ডিপেন্ডেন্টে পত্রিকার সিনিয়র রিপোর্টার বিভাস চন্দ্র সাহা ধানমন্ডি স্টার কাবাবের কাছে মৈত্রী পরিবহনের বাসচাপায় নিহত হওয়ার পর বিক্ষুদ্ধ জনতা ও সাংবাদিকদের ওপর ওসি মনিরুজ্জামান নির্বিচারে লাঠিচার্জ করেন এবং গুলি ছুড়েন। এ ঘটনায় গোটা সাংবাদিক সমাজ বিক্ষোভে ফেটে পড়ে। ওসির অপসারণের দাবিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) লাগাতার আন্দোলনে নামলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ ওই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন। ধারাবাহিক আন্দোলন কর্মসূচিতে নেতৃবৃন্দ প্রেস ক্লাবের সামনের রাস্তায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, ধানমন্ডি থানা ঘেরাও, ডিএমপি কমিশনার ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। কিন্তু একজন এমপির ঘনিষ্ঠভাজন হওয়ায় মনিরুজ্জামানের বিদায় কালবিলম্ব হয়। গত বৃহস্পতিবার সাংবাদিকদের সবকটি সংগঠন ক্র্যাবের সঙ্গে বৈঠক করে চলমান আন্দোলন আরো বেগবান করার ঘোষণা দিলে চাপের মুখে বৃহস্পতিবার তাকে ধানমন্ডি থানা থেকে প্রত্যাহার করা হয়।
এদিকে দীর্ঘ আন্দোলনের পর ওসি মনিরুজ্জামানের বদলির খবরে সাংবাদিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিএফইউজে, ডিইউজে, জাতীয় প্রেস ক্লাব, ডিআরইউ ও ক্র্যাব নেতৃবৃন্দ পৃথক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, বিতর্কিত ওসি মনিরুজ্জামানের বদলি সাংবাদিকদের চলমান আন্দোলনের ফসল। তবে তাকে ঢাকার ডেমরা থানায় বদলির ঘটনায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেছেন “হতে পারে এটা তার জন্য সারপ্রাইজ পোষ্টিং!”

হট নিউজ -এর সকল খবর