http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

সাবেক টেলিযোগাযোগমন্ত্রী আমিনুলের বিরুদ্ধে দুদকের মামলা
    A+ A A-

কাগজ ডেস্ক : মোবাইল ফোনসেট-নির্মাতা প্রতিষ্ঠান সিমেন্সের কাছ থেকে ১৭ লাখ ডলার ঘুষ নেয়ার অভিযোগে সাবেক চারদলীয় জোট সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার রাতে দুদকের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।
দুদকের কমিশনার মো. বদিউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি আদালতে সিমেন্সের পক্ষ থেকে আমিনুলকে ঘুষ দেয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। ওই রায়ের পর দুদক এ বিষয়ে অনুসন্ধান শেষে মামলা করেছে।
মামলায় আরো বলা হয়েছে, ২০০৯ সালে ১১ মে আমেরিকার একটি টেলিভিশন চ্যানেলে সিমেন্সের কাছ থেকে ঘুষ গ্রহণ ও জঙ্গি কার্যক্রমে অর্থায়ন-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচার করা হয়। এতে বলা হয়, আমিনুল হক সিমেন্সের কাছ ১৭ লাখ আট হাজার ১৪৫ আমেরিকান ডলার ঘুষ নিয়েছিলেন।

হট নিউজ -এর সকল খবর