http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

মার্কিন বাহিনী পেন্টাগনের কাছে আরো অস্ত্র চেয়েছে
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় মোতায়েনকৃত মার্কিন বাহিনী পেন্টাগনের কাছে আরো অস্ত্র চেয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে হেলিকপ্টার, এয়ারক্রাফট ও ক্ষেপণাস্ত্র। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষিতে এ অস্ত্র চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর প্রধান জেমস থারম্যান। গতকাল মঙ্গলবার এক ফোরামে তিনি বলেন, ‘যুদ্ধ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আমি অগ্রাধিকার ভিত্তিতে পেন্টাগনের কাছে আরো অস্ত্র পাঠানোর কথা বলেছি।’ তার দাবি পেন্টাগন মেনে নেবে বলে তিনি আশা করছেন।

হট নিউজ -এর সকল খবর