http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

হোসনি মুবারকের অবস্থা সংকটাপন্ন
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে জানানো হয়েছে মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক কারাগারে এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এ সূত্র জানিয়েছে, তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং কোনো ধরনের অবনতি ঘটছে না। মুবারকের সংকটাপন্ন অবস্থার কথা বিবেচনা করে কায়রোর হাসপাতালে সরিয়ে নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে। কারা কর্তৃপক্ষ এ অনুরোধ গ্রহণ কিংবা বাতিল কোনোটাই করেনি।
মনে করা হচ্ছে- মুবারককে কারাগার থেকে এভাবে হাসপাতালে সরিয়ে নেয়া হলে তাহরির চত্বরে আবার প্রতিবাদী মানুষের ঢল নামতে পারে। গত বছর মিশর বিপ্লবের সময় শত শত বিক্ষোভকারীকে হত্যার দায়ে মিশরের সাবেক এই স্বৈরশাসককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এ রায় ঘোষণার পর চলতি মাসের ২ তারিখে মুবারককে তোরা কারাগারে পাঠানো হয়েছে। সেই থেকে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন এবং তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। তাকে বর্তমানে কারা-হাসপাতালে ২৪ ঘণ্টার সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২০১১ সালের গোঁড়ার দিকে মুবারক-বিরোধী গণআন্দোলনের সময় প্রায় সাড়ে আটশ’ বিক্ষোভকারী নিহত হয়েছেন।
মুবারকের ছেলে গামাল একই কারাগারে আছেন এবং দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে বিচার চলছে। কারা কর্তৃপক্ষ গত সপ্তাহে তাকে মুবারকের কাছাকাছি নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। একই কারাগারে অন্য ছেলে আলাও রয়েছেন এবং মুবারক দুই ছেলেকে নিজের পাশে চাইছেন বলে জানানো হয়েছে। কারাগারে মুবারক মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়ার পর তার দুই ছেলের বউ ও স্ত্রী সুজানকে গত রোববার তার সঙ্গে দেখার বিশেষ অনুমতি দেয়া হয়।

হট নিউজ -এর সকল খবর