http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!

ইরানের পরমাণু কর্মসূচি পশ্চিমাদের উদ্বেগের কারণ নয় : পাকিস্তান তেহরিক-ই ইনসাফ
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের তেহরিক-ই ইনসাফ দলের মুখপাত্র ও বিশিষ্ট রাজনীতিক শাফকাত মাহমুদ মন্তব্য করে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি পশ্চিমাদের জন্য কোনো উদ্বেগের কারণ নয়। গত (শুক্রবার) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, পরমাণু কর্মসূচি পরিচালনা করা এবং পরমাণু প্রযুক্তি অর্জনের অধিকার ইসলামী ইরানের রয়েছে। এ ক্ষেত্রে পশ্চিমাদের উদ্বেগ নিতান্তই ভিত্তিহীন বলেও উল্লেখ করেছেন শাফকাত মাহমুদ। তিনি আরো বলেন, ইরান বার বার বলে আসছে তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং এ কারণে পশ্চিমাদের উদ্বেগের কোনো সুযোগ নেই। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি-তে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরান পরমাণু কর্মসূচি পরিচালনার বৈধ অধিকার রাখে বলেও জোর দিয়েছেন পাকিস্তানের এ রাজনীতিক।
তিনি প্রশ্ন রেখে বলেন, যেখানে পশ্চিমা বহু দেশ সামরিক উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে সেখানে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে নিয়ে কেন তেহরানের ওপর তারা চাপ সৃষ্টি এবং অবরোধ আরোপ করবে। শাফকাত মাহমুদ বলেন, ইারনের পরমাণু কর্মসূচির বিষয়ে আসন্ন মস্কো বৈঠকের সময় ছয় জাতিগোষ্ঠীর উচিত- একটা ইতিবাচক নীতি গ্রহণ করা।
আগামী সোম ও মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানর বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে, তুরস্কের ইস্তাম্বুল শহর ও ইরাকের রাজধানী বাগদাদে একই ইস্যুতে চলতি বছরে দু’দফা বৈঠক হলেও দু’পক্ষ এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে, আসন্ন মস্কো বৈঠক সফল হবে বলে এরইমধ্যে ইরান আশা প্রকাশ করেছে। পাশাপাশি, পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না বলেও ঘোষণা দিয়েছে তেহরান।

হট নিউজ -এর সকল খবর