http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
নিম্নের চাপ শেষে
লঘুচাপ আসছে,
তার চাপে কৃষকের
ফসলটা ভাসছে।
ভেসে যায় ঘর-বাড়ি
ভেসে যায় সম্বল,
রিলিফেতে মেলে রুটি
আর দু’টো কম্বল!

ইসরাইল সফরে রুশ প্রেসিডেন্ট পুতিন, আলোচনা হবে ইরান ও সিরিয়া নিয়ে
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ইসরাইল সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াাদিমির পুতিন। সিরিয়া সংকট এবং ইরানের পরমাণু ইস্যু নিয়ে তার ইসরাইলি নেতাদের সঙ্গে আলোচনা কথা রয়েছে। সফরের আগে পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষস্থানীয় সহযোগী ইউরি উশাকভ বলেছেন, “মধ্যপ্রাচ্য যে রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ এ সফরের মাধ্যমে তা তুলে ধরা হবে।”একই সাথে মধ্যপ্রাচ্যে রাশিয়ার অবস্থানও আরও শক্তিশালী হবে বলে জানান তিনি। উশাকভ বলেন, ইসরাইল সফরের সময় সিরিয়া ও ইরান প্রসঙ্গ আলোচনায় আসবে।ইসরাইল সফর শেষে আগামীকাল পুতিনের অধিকৃত ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরে যাওয়ার কথা রয়েছে এবং ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিন-ইসরাইল সরাসরি আলোচনার বিষয়ে স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সঙ্গে পুতিন আলাপ করবেন বলে মনে করা হচ্ছে বিশ্লেষকদের পক্ষ থেকে। দু’পক্ষকে আলোচনার টেবিল ফিরিয়ে আনার জন্য আমেরিকা, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়াকে নিয়ে গঠিত চতুষ্টয় গ্র“প চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে, ফিলিস্তিনিরা বলছেন, তেল আবিব অধিকৃত ফিলিস্তিনে অবৈধ স্থাপনা তৈরি বন্ধ না করা পর্যন্ত কোনো আলোচনায় বসবেন না তারা। চাইছে রাশিয়া সব সমস্যা গুলো সবাইকে নিয়ে একটি শান্তির্পুণ সামাধানের পথে হাটতে। যে কারনে সব বিষয় গুলোতে ইরানকে পাশে রাখতে চাইছে।

হট নিউজ -এর সকল খবর