

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রণবকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন প্রণব মুখার্জি। এমন এক সময়ে তিনি বিদায় নিচ্ছেন যখন ভারতের অর্থনীতিতে বড় ধরনের সংকট চলছে এবং অর্থনৈতিক নীতি কার্যতঃ পঙ্গু হয়ে পড়েছে। এপ্রিলে ভারতের শিল্পখাতের প্রবৃদ্ধি ০.১ শতাংশে নেমে গেছে। পাশাপাশি ডলারের বিপরীতে রুপির সর্বকালের সবচেয়ে বেশি অবমূল্যায়ন ঘটেছে। ভারতে এখন এক ডলার পেতে খরচ করতে হচ্ছে ৫৭.৯৭ রুপি। ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করার জন্য গত মঙ্গলবার সরকার কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে। যদিও তাতক্ষণিকভাবে পুঁজিবাজারে তার কোনো সুফল দেখা যায়নি। শেয়ার বাজারের দর বিপদসীমার কাছাকাছি নেমে এসেছে। এদিকে প্রণবের পর অর্থমন্ত্রী হিসেবে কাকে দায়িত্ব দেয়া হবে তা নিয়ে গোটা ভারতে সৃষ্টি হয়েছে তীব্র কৌতুহল। শোন যাচ্ছে , প্রধানমন্ত্রী মনমোহন সিং অন্তর্বতী সময়ে নিজেই অর্থ মন্ত্রণালয়ের দাযিত্ব পালন করবেন। অনেকেই মনে করেন প্রণবের অনুপস্থিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন যুক্তিসঙ্গত হবে।

