
ইন্টারনেট ত্রুটির কারণে গ্রামের কাগজ এর ২১ মে অনলাইন প্রকাশনা স্থগিত রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি ২২ মে থেকে আবারো ফিরে আসব আপনাদের মাঝে। গ্রামের কাগজের সাথেই থাকুন।
প্রধান সম্পাদক


আসাদ বেহেস্তী
রক্ষা করতে জনগণের
জীবন এবং পণ্য,
মিছিল-মিটিং বন্ধ রবে
একটি মাসের জন্য।
গণতন্ত্রে আছে নাকি
এমন রেওয়াজ বেশতো,
জনমনে এসব কিছুর
থাকবে লেগে রেশতো!
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তালেবানরা কাতার আলোচনায় যোগ দেয়ার জন্য প্রতিনিধি পাঠানোর বিষয়ে পাকিস্তানের অনুমতি নেয়ার কথা অস্বীকার করেছে। সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তালেবানরা তা অস্বীকার করল। এ সম্পর্কে তালেবানদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রতিনিধি পাঠানোর বিষয়ে তালেবানরা নিজেরাই স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিয়েছে।”
বিবৃতিতে ভালভাবে বলা হয়েছে, কাতারে প্রতিনিধি পাঠানোর বিষয়ে তালেবানরা পাকিস্তানের অনুমতির তোয়াক্কা করেনি। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তালেবানরা একদম স্বাধীন এবং স্বাধীনভাবেই তারা সব বিষয়ে সিদ্ধান্ত নেয়। এর আগে, আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মাদ সাদিক বলেছিলেন, আফগানিস্তানে সম্ভাব্য শান্তিচুক্তি তার সরকার সমর্থন করছে এবং এ উদ্দেশ্যে পারস্য উপসাগরীয় দেশটিতে যাওয়ার জন্য কয়েকজন তালেবান নেতাকে অনুমতি দেয়া হয়েছে।

