http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
বাজেট করতে পাশ
সংসদ বসছে,
এই নিয়ে কেউ কেউ
অংকটা কসছে!
অংকের মারপ্যাচে
পিষে যত যন্ত্র,
বাঁচবার মন্ত্রটা
যপে গণতন্ত্র!

কর্ণাটক বিজেপিতে বিদ্রোহ ৯ মন্ত্রীর পদত্যাগ
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : নেতৃত্ব পরিবর্তনের দাবিতে ভারতের কর্ণাটক রাজ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) দলাদলি ও বিদ্রোহ শুরু হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী সদানন্দ গউদা এবং সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা শিবিরে ভাগ হয়ে গেছেন দলের নেতা-কর্মী ও মন্ত্রীরা। গউদার বদলে দলে নতুন কাউকে দায়িত্ব না দেওয়ায় গত শুক্রবার বিকেলে ইয়েদুরাপ্পাপন্থী নয়জন মন্ত্রী একযোগে পদত্যাগ করেছেন। ইতিমধ্যে তাঁরা মুখ্যমন্ত্রী গউদার কাছে পদত্যাগপত্র জমাও দিয়েছেন।
এর আগে, ইয়েদুরাপ্পা ও বিধায়ক (এমএলএ) বি পি হারিস জানিয়েছিলেন, মন্ত্রী উমেশ কাট্টি, মুরুগেশ নিরানি, উদাসি এবং রেনুকাচার্য্যসহ ১০ জন মন্ত্রী আজ বিকেলে তাঁদের পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর কাছে জমা দিতে পারেন।
দ্য হিন্দুর অনলাইনে খবরে বলা হয়, ওই নয়জন মন্ত্রীর পদত্যাগের বিষয়টি গণপূর্ত-বিষয়ক মন্ত্রী সি এম উদাসি নিশ্চিত করেছেন।
ইয়েদুরাপ্পা গত শুক্রবার সকালে বলেছিলেন, ‘১০ জন মন্ত্রী একযোগে পদত্যাগ করবেন। আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকব।’ তিনি বলেন, ‘যদিও নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি জটিল, তার পরও তা করতে হবে।’ দল থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের আগে কোনোভাবেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব পরিবর্তনের প্রশ্নই ওঠে না। দলের এ সিদ্ধান্তের পর আজ বিকেলে দলের নেতারা তাঁদের দাবি জানাতে একজোট হয়েছিলেন। তাঁরা জানিয়েছেন, তাঁদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। কোনোভাবেই তাঁরা আর অপেক্ষা করতে পারবেন না। এ বিষয়ে আজ মন্ত্রী জগদীশ সাত্তারের বাসভবনে একটি বৈঠকেও বসেছিলেন সাবেক মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। তাঁদের দাবি, বর্তমান মুখ্যমন্ত্রীর বদলে জগদীশ সাত্তারকে নেতৃত্ব দেওয়া হোক।
তবে দলের কর্ণাটক-বিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রধান ধর্মেন্দ্র প্রধান নয়াদিল্লিতে বলেছেন, সদানন্দ গউদা বেশ ভালোভাবেই কাজ করছেন। তাই তাঁকে পরিবর্তনের প্রশ্নই ওঠে না।

হট নিউজ -এর সকল খবর