

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
কাগজ ডেস্ক : গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, জানমালের নিরাপত্তা জনগণের সাংবিধানিক অধিকার। এটি সরকারের দায়িত্বে। কিন্তু বর্তমান সরকার তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। প্রতিনিয়ত মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হচ্ছে। কেউ কোনো বিচার পাচ্ছে না। পাহাড় ধসে মানুষ মারা গেলেও সরকার তাদের পুনর্বাসনে কোনো উদ্যোগ নেয়নি।
তিনি বলেন, দুর্নীতিবাজদের রক্ষায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যস্ত। জনগণের কাছ থেকে সরকারের দুর্নীতি আড়াল করতেই দুদুকে সাংবাদিক প্রবেশ নিষেধ করা হয়েছে। পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ নিরাপদ স্থায়ী পুনর্বাসনের দাবিতে জাতীয়তাবাদী বাস্তহারা দল এ কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন বাস্তহারা দলের সভাপতি শরীফ হাফিজুর রহমান টিপু।
তিনি আরো বলেন, পদ্মা সেতুর দুর্নীতির জবাব সরকারকেই দিতে হবে। এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হলে বুঝবো সরকার দুর্নীতির সঙ্গে আপোস করেনি।
জাসদ সভাপতি হাসানুল হক ইনুর উদ্দেশে তিনি বলেন, আপনি বলেছেন, খালেদা জিয়া মাইনাস হবে। আসলে কে মাইনাস হবে তা সময় হলে বুঝতে পারবেন। জনগণ ভোটের মাধ্যমে আপনাকে জবাব দেবে।

