

আসাদ বেহেস্তী
মানুষ মারার রাজনীতিতে
নেইতো কোনো দর্শন,
কিংবা গাড়ি ভাঙ্গা এবং
গুলি-বোমা বর্ষণ।
তবু যারা মানুষ মারে
চলে মহান নীতিতে,
তাদের দলে আমিতো নেই
কোনো রকম প্রীতিতে!
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে পৃথক গাড়ি বোমা হামলায় গত মঙ্গলবার ৩২ জন নিহত ও কমপক্ষে ১শ’ ১৮ জন আহত হয়েছে। ইরাকের মধ্যাঞ্চলের দিবানিয়া এলাকার একটি জনাকীর্ণ বাজারে স্থানীয় সময় সকাল ১০ টা ১৫ মিনিটে এক আÍঘাতী ট্রাক বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্নেল বলেন, ‘দিবানিয়া এলাকার কেন্দ্রীয় বাজারে পার্ক করা একটা ট্রাকে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ২৫ জন নিহত ও ৭০ জন আহত হয়।’ এর কিছুক্ষণ পর কর্তৃপক্ষ শহরে কারফিউ জারি করেছে।
দিবানিয়ার প্রধান তরকারি বাজারে এ হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বিস্ফোরণে ১৫ টি দোকান ও স্টল বিধ্বস্ত হয়েছে। এর কয়েক ঘন্টা আগে সকাল সাতটার দিকে মাজার নগরী কারবালার উপকণ্ঠে শিয়া তীর্থযাত্রীদের লক্ষ্য করে দুই দফা গাড়ি বোমা হামলায় চারজন নিহত ও ৩৩ জন আহত হয়।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র লে. কর্নেল আহমেদ আল-হাসনাবী বলেন, ‘কারবালার পূর্বাঞ্চলে সকাল ১০ টার দিকে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে চার জন নিহত ও ১৩ জন আহত হয়।’
তবে নাম প্রকাশ না করার শর্তে কারবালার এক মেডিক্যাল কর্মকর্তা জানান, বিস্ফোরণে চার জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।

