http://www.gramerkagoj.com/

আর্কাইভ

আসাদ বেহেস্তী
ফের এসেছে হরতাল ভাই
তাই পেছালো কাজ,
এটা ছাড়া নেই হাতিয়ার
তাইতো লাগে লাজ!
গণতন্ত্রের অনেক ভাষা
অনেক হাতিয়ার,
আসুন সবাই নতুন ভাবি
দেশ করি উদ্ধার।

চীনে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে
    A+ A A-

আন্তর্জাতিক ডেস্ক : চীনের জিনজিয়াং কর্তৃপক্ষ দেড় লাখেরও বেশি মুরগি নিধনের জন্য বাছাই করেছে। বার্ডফ্লু ছড়িয়ে পড়ায় তারা এ ব্যবস্থা নেয়। গত সোমবার কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে এইচ৫এন১ ভাইরাস আক্রান্ত এক হাজার ৬শ’ মুরগি নিধন করা হয়েছে এবং প্রায় সাড়ে পাঁচ হাজার মুরগি অসুস্থ হয়ে পড়েছে। বার্ড ফ্লু ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে কৃষি কর্তৃপক্ষ ওই এলাকা আলাদা করে ফেলেছে এবং নিধনের জন্য এক লাখ ৫৬ হাজার ৪শ’ ৩৯টি মুরগি বাছাই করেছে।
মন্ত্রণালয় জানায়, গত ২০ জুন বার্ড ফ্লু ছড়িয়ে পড়লেও সোমবার এটি নিশ্চিত করা হয়। মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সেখানে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ না করলেও তারা জানায়, জিনজিয়াং প্রোডাকশন এ্যান্ড কনস্ট্রাকশন কর্পস পরিচালিত একটি মুরগি খামারে এইচ৫এন১ ভাইরাস দেখা দিয়েছে। জিনজিয়াং মধ্য এশিয়ার সীমান্তবর্তী একটি বিস্তৃত অঞ্চল।
চীনকে বার্ড ফ্লু মহামারির অধিক ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম দেশ বিবেচনা করা হয়ে থাকে কারণ এ দেশে বিশ্বের বৃহত্তম পোলট্রি খামার রয়েছে এবং পল্লী এলাকায় বহু মানুষ মুরগির কাছাকাছি বসবাস করে। গত এপ্রিল মাসেও চীনে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ে। সেই সময় চীনের উত্তরাঞ্চলীয় নিংজিয়া অঞ্চলে প্রায় ৯৫ হাজার মুরগি নিধন করা হয়।

হট নিউজ -এর সকল খবর